প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সচেতন নাগরিক কমিটি (সনাক) শিক্ষার মানোন্নয়ন বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয়।
১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সনাক খাগড়াছড়ি শাখার সভাপতি অনন্ত বিহারী খীসা, খাগড়াছড়ি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, জহুরুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলা রানী দাশ প্রমুখ।
সভায় সনাকের পক্ষ থেকে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত চলমান কার্যক্রম, বিদ্যালয়ের অগ্রগতি ও আগামী দিনে করণীয় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আঞ্চলিক কর্মকর্তা এ জি এম জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে গঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়।