প্রাথমিকে বেড়েছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার সেরা হয়েছে উপজেলার উত্তর দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা খানম শাহরিয়া। তার পরের স্থান পেয়েছে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ। তৃতীয় স্থানে আছে কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ সাদী আনোয়ার। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে। গতবার পাসের হার ছিল ৯২ শতাংশ। এবার পাসের হার ৯৩ দশমিক ০২ শতাংশ। একই সময়ে শুরু হওয়া এবার প্রথমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সেরা ২৫ জনের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার দুই ছাত্রী সুমাইয়া জাহান ও নাজমা আকতার। তৃতীয় স্থানে আছে পূর্বগুজরা মুহাম্মদীয়া মাদ্রাসার উম্মে হাবিবা। এ পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯০ শতাংশ।মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক সাইদা হোসেন ও রূপনা সেনগুপ্তা তাঁদের বিদ্যালয়ের ছাত্রদের কৃতিত্বে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সাফল্যের জন্য শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও কৃতিত্ব রয়েছে। শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার সমাপনী পরীক্ষায় উপজেলার ২১০টি বিদ্যালয়ের পাঁচ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৫৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে দুই হাজার ৬১২ জন, দ্বিতীয় বিভাগে দুই হাজার ১০৯ জন ও তৃতীয় বিভাগে ৪৭৪ জন পাস করে। ইবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩টি মাদ্রাসার ৮৬৬ জন। প্রথম বিভাগে পাস করে ১৭৪ জন, দ্বিতীয় বিভাগে ২৯৭ জন এবং তৃতীয় বিভাগে ১৬৯ জন।