প্রান্তরের সম্মাননা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আজিজুর রহমানকে সম্মাননা দিয়েছে রক্তদান সহায়তাকারী সংগঠন প্রান্তর। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সড়কে শেখ মো. ইউসুফের বাসভবনে এক সভা সাংবাদিক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন শেখ মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. হারিস। বক্তব্য দেন প্রান্তরের আহ্বায়ক আহসানুল কবির, মো. ওসমান জাহাঙ্গীর, নূর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রকৌশলী আজিজের হাতে স্মারক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।