প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বসবাসে চাই সবুজ পৃথিবী’ স্লোগানে আজ শুরু হচ্ছে তিন দিনের প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার ২০১০। এর আয়োজন করছে প্রান্তিক কমিউনিকেশন। নগরের ইঞ্জিনিয়ায়ার্স ইনস্টিটিউশনে মেলার উদ্বোধন করবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এ উপলক্ষে গত মঙ্গলবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মো. মেহেদী হাসান। তিনি বলেন, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার। এতে ৫১টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় প্রতিদিন থাকবে মেহেদি উত্সব, বয়স ও বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যাফেল ড্র প্রভৃতি। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা। এবারের মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।