প্রান্তিক রিয়েল এস্টেট মেলা কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ‘প্রান্তিক রিয়েল এস্টেট মেলা-২০১১’ কাল বুধবার থেকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম। ‘বসবাসে চাই সবুজ পৃথিবী’ স্লোগানে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রান্তিক কমিউনিকেশন। মেলা উপলক্ষে গতকাল সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইভেন্ট পার্টনার বসুধা বিল্ডার্স লিমিটেডের ক্যাপ্টেন (অব.) কাদের মাহমুদ, মিডিয়া পার্টনার দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, এটিএন বাংলার প্রতিবেদক শাহরিয়ার হাসান ও রেডিও টুডের স্টেশন চিফ বিশ্বজিত পাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৭৪টি স্টলে প্রায় অর্ধশত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নেবে। এতে তথ্যকেন্দ্র, বিজ্ঞাপন প্রচারকেন্দ্র এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।মেলা উপলক্ষে র‌্যাফেল ড্র, বিভিন্ন প্রতিষ্ঠানের নানা রকম উপহারসামগ্রী, বিশেষ ছাড়সহ শিশু ও মহিলাদের জন্য বিনা মূল্যে লিজান মেহেদী উৎসব এবং এম অ্যান্ড এম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনায় বয়স ও বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ক বিভাগে নয় বছর বয়সের নিচের শিশুদের জন্য চিত্রাঙ্কনের বিষয় ‘আমার স্বপ্নের বাড়ি’, ১৫ বছর বয়সের নিচের শিশুদের জন্য ‘আমার স্বপ্নের নগর’ নির্ধারণ করা হয়েছে। নাম নিবন্ধনের জন্য আজকের (৫ এপ্রিল) মধ্যে ফোনে (০১৭১২ ০৭৭৯৪৬, ০১৭১২ ৬৫৮৫৪৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।