প্রাপন একাডেমির অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্য প্রশিক্ষণকেন্দ্র প্রাপন একাডেমির বার্ষিক অনুষ্ঠান ৪ মে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাপন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অনন্য বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বাসুগ-ডায়াসপোরা অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধ্য সনদ বিতরণ করা হয়। সবশেষে সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে। বিজ্ঞপ্তি।