প্রিজমা নিয়ে নানা মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে, বেশির ভাগ লোকজন প্রিজমা অ্যাপ দিয়ে ফটো এডিট করে আপলোড করছে। এই প্রিজমা নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা কী বললেন। জেনে নেওয়া যাক।
বিশিষ্ট গোয়েন্দা: প্রিজমা ব্যবহারকারী কোনো ব্যক্তির আসল ছবি ঠিকমতো বোঝা যায় না। এভাবে ফটো আপলোড করার মাধ্যমে অনেকে অপতৎপরতা চালাতে পারে। তাই অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে এ সম্পর্কে বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত সচেতন ব্যক্তি: প্রিজমা একটি বিদেশি অ্যাপ। এটি দেশি সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে। তাই প্রিজমা অ্যাপ এখনই নিষিদ্ধ করা হোক।
অতি আপডেটেড ব্যক্তি: প্রিজমার নতুন ভার্সনের জন্য অপেক্ষা করছি।
প্রিজমা অ্যাপের নির্মাতা: অ্যাপ্লিকেশনটা তৈরি করার পর ভেবেছিলাম, এটা তেমন ভালো চলবে না। কিন্তু বাংলাদেশি ফেসবুকাররা যেভাবে প্রিজমা ফটো প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করছে, তাতে মনে হচ্ছে এই অ্যাপ এ বছরের সেরা তো হবেই, সর্বকালের সেরাও হয়ে যেতে পারে!