
আব্বা, আইফোন কিইন্যা দেন। অ্যান্ড্রয়েডে প্রিজমা চলে না।
প্রিজমা কী?
এইটা ক্যামেরায় তোলা ছবি সুন্দর কইরা দেয়।
তোর যে চেহারা! লাভ নাই! পড়ালেখায় মন দে!
আব্বা তো রাজি হইল না। আইফোনটা নিজের টাকায় কিনতে হবে। কিন্তু টাকা কই পাই?
দোস্ত, একটা রেসলিং কম্পিটিশন হইতেছে। জিতলে দুইটা আইফোন দেবে। তোর তো বডি আছে; খেলবি নাকি?
আইফোনের ওপর লোভ ক্যান তোর? প্রিজমার জন্য নিশ্চয়ই
তুই বুঝলি ক্যামনে?
আইফোন নাই, জিএফের ছবি এডিট কইরা দিতে পারি নাই দেইখা সে চইলা গেছে। আইফোন কিনলে সে আমার লাইফে ফিইরা আসব।
তোর তো গার্লফ্রেন্ড গেছে। আর আমার বউ গেছে বাপের বাড়ি! প্রিজমা না হইলে ফিরব না।
রেসলিং শিখবি? তোর যা পেট, বাকি রেসলারগো তো সিক্স প্যাক, তোরটা ফ্যামিলি প্যাক!
প্রিজমার লাইগা যেকোনো কিছু করতে পারুম।
আফসোস! ফেসবুকে প্রিজমা নিয়া যে পরিমাণ পোস্ট হইছে, তার অর্ধেক পরিশ্রম মানুষ যদি সুন্দরবন নিয়া করত, তাইলে রামপালে পাওয়ার প্ল্যান্ট হইত না!
আইফোনের কথা মনে করে দৌড়া, রেসলিংয়ের জন্য পেট তো কমাইতেই হইব!
ব্যায়ামের কথা বইলা আপনার নতুন বিল্ডিংয়ের ইট উঠানোর কাজ ফ্রিতে করাইতেছেন! বুঝি বুঝি! আইফোনের জন্য করতিছি দেইখা কিছু কইলাম না আর!
প্লিজ, ভাই না আমার, আমারে মারিস না। তোর চেহারা এমনিতেই ভয়ানক। আইফোনে প্রিজমা নিয়াও লাভ নাই। আমারে জিতায় দে!
অপমান করলি মনে হয়? দেখবি, আজকে তরে হারায়া আইফোন জিইত্যা প্রিজমায় ছবি আপ করুম। তোর চেয়ে লাইক বেশি পড়ব!
বেশি পক পক করতাছস, নে ধর! তোরে আগেই লাইক দিয়া দিলাম। একদম রিয়াল লাইক!
রেসলিংয়ে জিতলাম, আইফোনও পামু। জিএফও ফিরব! কিন্তু মাইর খাইয়া চেহারার যা অবস্থা, প্রিজমা ইফেক্ট দিয়া ফেসবুকে ছবি দেওয়া যাইব না! বাট, কয় দিন পর যদি এই ইস্যু না থাকে! লাইক পামু তো?