প্রিভিলেজ কার্ড চালু করল বাতিঘর
বইপ্রেমীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রিভিলেজ কার্ড চালু করেছে গ্রন্থ বিপণিকেন্দ্র বাতিঘর। ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে বাতিঘরে প্রিভিলেজ কার্ডের কার্যক্রম উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
তিনি বলেন, গ্রাহকদের সম্মানিত করার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান প্রিভিলেজ কার্ড প্রবর্তন করে। তাতে ক্রেতারা যেমন সন্তুষ্ট হন তেমনি ওই প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থাও অনেক গুণ বেড়ে যায়। বাতিঘর চট্টগ্রামের পাঠকদের জন্য একটি তীর্থস্থানের মতো। প্রিভিলেজ কার্ড চালুর মাধ্যমে বাতিঘর বইয়ের পাঠকদের সম্মানিত করল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পি এইচ পি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোহসীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।
কার্ড গ্রহণের পর কয়েকজন পাঠক ও তাঁদের অভিভাবকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখ্য, কার্ডধারী পাঠকেরা বইয়ের ওপর নিয়মিত কমিশনের বাইরে অতিরিক্ত ছাড়সহ আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।