প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও রয়েল ডেনিশ অ্যাকাডেমি অব ফাইন আর্টসের যৌথ উদ্যোগে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদ ও রয়েল ডেনিশ অ্যাকাডেমি অব ফাইন আর্টসের উদ্যোগে ‘ক্রিটিকাল সাসটেইন্যাবিলিটি চিটাগাং’ শিরোনামে ১৭ দিনব্যাপী কর্মশালা ১৯ অক্টোবর শুরু হয়েছে। নগরের প্রবর্তক মোড়ে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে ডেনিশ অ্যাকাডেমির ২৭ জন শিক্ষার্থী ও পাঁচ শিক্ষক এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক কর্মশালায় অংশ নেন। 
আগামী ৩ নভেম্বর শিক্ষার্থীরা প্রদর্শনীর মধ্য দিয়ে ১৭ দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রয়েল ডেনিশ অ্যাকাডেমি থেকে সহযোগী অধ্যাপক ডাগ পিটারসন, সহযোগী অধ্যাপক নিল গ্রনবেক এবং সহকারী শিক্ষক সিলিয়ে এরয় সোলিয়েন, মাসাশি কাজিতা, অলিমপিয়া নৌশকা।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন স্থাপত্য অনুষদের চেয়ারম্যান এবং ওয়ার্কশপের প্রধান সঞ্চালক আবু ইউসুফ, সহযোগী অধ্যাপক সোহেল এম সাকুর, প্রভাষকদের মধ্যে ছিলেন হোসেন মুরাদ, কুহেলি চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।