প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দিনব্যাপী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও গণিতের একাডেমিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও গণিতের একাডেমিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হলো গণিত ও রসায়নের স্নাতক কোর্সের। এ দুটি বিষয়ের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে ছিল নানা আয়োজন। এতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল গণিত ও রসায়নশাস্ত্রের ওপর সেমিনার, শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড, সফটওয়্যার প্রদর্শনী ও রোবট দৌড় প্রতিযোগিতা।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বক্তব্য দেন অধ্যাপক এম কায়কোবাদ, দেবাশীষ পালিত, অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান, প্রকৌশলী আবু তাহের ও অধ্যাপক অনিল কান্তি ধর।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইফুদ্দিনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নূর। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ছিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনীতে অনলাইনে ভোট দেওয়াসহ বিভিন্ন ধরনের ১১টি সফটওয়্যার প্রদর্শন করা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল গণিত অলিম্পিয়াড। এতে বিশ্ববিদ্যালয়ের ২১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবট দৌড় প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয়ের রোবট ক্লাবের ২৭টি রোবট অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ আয়োজন।