প্রিমিয়ারে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫১তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ১০ মে বেলা তিনটায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ নবনির্মিত ক্যাম্পাস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা শেক্সপিয়ারের ১২টি নাটক থেকে ১২টি দৃশ্যের মঞ্চায়ন করেন। নাটকের বিভিন্ন দৃশ্যে অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিবাগের সপ্তম অর্ধবর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া এ উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। বিজ্ঞপ্তি।