প্রিমিয়ারের স্থাপত্য বিভাগে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ব্যাচেলর অব আর্কিটেকচার-এর ভর্তি পরীক্ষা ৩১ আগস্ট সকাল ১০ টায় একাডেমিক ভবন-২, কক্ষ নম্বর-৫০৮ এ অনুষ্ঠিত হবে। আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় শাখায় ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা এবং মুক্ত হাতে অঙ্কনের দক্ষতা যাচাই করা হবে। বিস্তারিত ওয়েবসাইট (www.puc.ac.bd) থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি।