প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইরানি প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি প্রতিনিধিদল ১৯ অক্টোবর বেলা তিনটায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা (গার্ডিয়ান কাউন্সিল) আয়াতুল্লাহিল উজমা আলী খামেনির বিশেষ প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যদ জাওয়াদ মাজলুমির নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন তাঁর সহযোগী মাওলানা মোহাম্মদ এব্রাহিম জেরাফাতি, হালিশহর হোসাইনিয়া ইমাম বারগাহের ইমাম মাওলানা আমজাদ হোসাইন ও শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক জুবায়ের জুয়েল।
ইরানি প্রতিনিধিদলকে অনুপম সেন বলেন, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পারস্যের সাহিত্য-সংস্কৃতির যোগসূত্র রয়েছে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানো উচিত। বিজ্ঞপ্তি