প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের শিক্ষার্থীদের বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীরা ২৫ জুলাই বর্ষপূর্তি উদ্যাপন করেন। এ উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি, সুন্দরবনের পক্ষে ভোটদান, চলচ্চিত্র প্রদর্শনী ও ব্যান্ড শো-এর আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সভাপতি তৌফিক সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ইফতেখার মুনির, আসিফ ইকবাল, রোকন উদ্দিন, মৃন্ময় দে, পৃথ্বিরাজ চক্রবর্তী, কিংশুক ধর, শিরিন আক্তার প্রমুখ। শিক্ষার্থীদের গান, নাচ, অভিনয়, কৌতুক ও আবৃত্তি পরিবেশনায় জমজমাট ছিল আয়োজন। বিজ্ঞপ্তি।