প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠদান বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে ৭ ও ৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী পাঠদান–বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাহের আলীর পরিচালনায় এই কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের সব শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালায় শ্রেণিকক্ষে পাঠদান, পাঠ্যক্রম তৈরি, পাঠ পরিকল্পনা প্রণয়ন, শিক্ষকমণ্ডলীর পাঠদান মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।