প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রোবট দৌড়
নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রোবট দৌড় প্রতিযোগিতা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই রোবট দৌড়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত রোবটের ২৯টি দল অংশ নেয়। চার রাউন্ড শেষে প্রতিযোগিতায় জয়লাভ করে রোবট ‘সাইক্লোন’ এবং রানার্সআপ হয় রোবট ‘টর্নেডো’, ‘ইরর’ ও ‘ডেয়ার ডেভিলস’।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অনিল কান্তি ধর। উপস্থিত ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক সাইফুদ্দিন মুন্না, জুলিয়ানা সেতারা, শতাব্দী আচার্য, আসিফ মোহাম্মদ, রাহুল চৌধুরী, ইকরামুল হক, হেলাল উদ্দীন দেবারতি নাথ, কানিজ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এই আয়োজন ভবিষ্যতের বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিবে যাব। বিজ্ঞপ্তি।