প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিল্প সম্পর্কবিষয়ক সেমিনার ও প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মানবসম্পদ বিভাগের উদ্যোগে ‘শিল্প সম্পর্ক’বিষয়ক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি এস আর এমের মানবসম্পদবিষয়ক কর্মকর্তা মোদ্দাচ্ছের আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন ও মানবসম্পদ বিভাগের সভাপতি মো. মঈনুল হক। মানবসম্পদ বিভাগের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে মোদ্দাচ্ছের আহমেদ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মানবসম্পদ বিভাগের শিক্ষক জিনাত শাহানা ও সাইফুল আজম। সেমিনারের পাশাপাশি মানবসম্পদ বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন প্রজেক্টসমূহও প্রদর্শন করেন। বিজ্ঞপ্তি