প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ারের 'হ্যামলেট'-এর ওপর কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের ওপর কর্মশালা ১১ আগস্ট অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম।
সেমনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। কর্মশালায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি