প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৯, ৩০ ও ৩১তম ব্যাচের নবীনবরণ এবং ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্প্রতি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন মোরশেদ মাহমুদ খান। অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ স্বাগত বক্তব্য দেন।
অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, ‘মানুষের প্রয়োজনে আইনের সৃষ্টি হয়েছে। সেই আইনের সুষ্ঠু প্রয়োগ যদি হয়, তাহলে বিচারের বাণী নিভৃতে অবহেলায় কাঁদবে না। তোমরা যারা আইন পড়ছ, একদিন তোমরাই আইনজীবী হয়ে দেশের দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে—এই আশা ব্যক্ত করছি।’
বক্তৃতাপর্ব শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।