এই নগরে-দূর গ্রামে
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নারায়াণা হৃদয়ালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বেঙ্গালুরুর হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরিচালনাধীন নারায়াণা হৃদয়ালয় হেলথ হাসপাতালের সমঝোতা স্মারক সই হয়েছে। এ উপলক্ষে ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মো. ইব্রাহিম, নারায়ণ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক পার্থ এ বিষ্ণু, শ্রীকান্ত কেভি শর্মিলা থুকরাল, সহকারী ব্যবস্থাপক ইজাতুল্লাহ খান, অর্ণব ব্যানার্জি প্রমুখ। বিজ্ঞপ্তি।