প্রিমিয়ার ব্যাংক চট্টগ্রামের বিদায়ী ও নতুন আঞ্চলিক ব্যবস্থাপকের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক খুরশীদ আলম চৌধুরীর অবসর গ্রহণ এবং একই পদে মো. জাহাংগীর খালেদের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা সভা ১৫ ফেব্রুয়ারি ব্যাংকের আগ্রাবাদ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মো. জাহাঙ্গীর খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।