প্রিমিয়ার ব্যাংকে দুটি পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক দুটি পদে লোক নেবে বলে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ মার্চের প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকটিতে ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) এবং ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে লোক নেওয়া হবে। পদ দুটিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১০-০৪-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। অনলাইনে www.premierbankltd.com এই ঠিকানায় গিয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল)
এ পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে এমবিএ/এমবিএম/বিবিএ/মাস্টার্স/ হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ব্যবস্থাপনা, এইচআরএম, গণিত, ইংরেজি, অর্থনীতি, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন এবং কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণিসহ চার বছরের স্নাতক (সম্মান) উত্তীর্ণ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে এমবিএ/ এমবিএম/ বিবিএ/ মাস্টার্স/ হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ব্যবস্থাপনা, এইচআরএম, গণিত, ইংরেজি, অর্থনীতি, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন এবং কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম একটিতে প্রথম শ্রেণিসহ চার বছরের স্নাতক (অনার্স) উত্তীর্ণ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ কিংবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।