প্রিমিয়ার ভলিবল লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবার্টি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রিমিয়ার ভলিবল লিগ ৩ নভেম্বর থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্লাব বিজয়ী হয়। বিজ্ঞপ্তি