প্রিয় পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করার ক্ষমতা আমাদের নেই। এমনকি নেই অভিনন্দন জানানোর মতো যথেষ্ট এনার্জি! কারণ, আমাদের ঘোষণা পড়ে আপনারা সেলফি ও গরু নিয়ে যেভাবে ঝঁাপিয়ে পড়েছেন, তাতে করে আমরা চিঁড়েচ্যাপ্টা! যাহোক আপনারা যত লেখা ও সেলফি পাঠিয়েছেন, তা দিয়ে দিব্যি কয়েক সংখ্যা রস+আলো বের করা যাবে। কিন্তু আমরা সেটা করব না। আমরা লেখা ও সেলফি বিভাগে বিজয়ী মোট চারজনকে দেব দুই হাজার ও এক হাজার টাকার বই। বিজয়ীদের মধ্যে যাঁরা পুরো ঠিকানা পাঠাননি, তাঁরা দ্রুত যোগাযোগ করুন।
ভালো থাকুন, কেননা ভালো না থাকলে মন্দ থাকবেন!