প্রিয় বন্ধু,
প্রথম আলোর নতুন আয়োজন ‘স্বপ্ন নিয়ে’তে তোমাকে স্বাগত। এই আয়োজন তোমার জন্য, তোমাদের জন্য—তোমরা যারা স্বপ্ন রচনা করো। তোমাদের সেই সব স্বপ্ন সুন্দরের, সুন্দর ভবিষ্যতের আর সুন্দর বাংলাদেশের। এই আয়োজন তোমাদেরএই পাতা তোমাদের। তোমরা একে সাজাবে। কিশোর, তরুণ, যুবক আর শিক্ষার্থীরা সাজাবে এই চারটি পাতা। কী চাও তোমরা এতে? পরামর্শ দাও, লেখো, ছবি পাঠাও, অংশ নাও।শিক্ষাঙ্গন সন্দেশআমাদের শিক্ষাঙ্গনগুলোয় ঘটে কত কিছু। ঘটে মজার ঘটনা, হাসতে হাসতে পেটে ধরে খিল! কখনো বা ভীষণ আবেগে চোখে আসে জল। সাফল্যের মুকুট মাথায় পরে কেউ। কেউ বা নিয়ে আসে আন্তর্জাতিক খ্যাতি। সেসব কথা লিখে পাঠাও ‘স্বপ্ন নিয়ে’র পাতায়। পাঠাতে পারো নানা অনুষ্ঠান আর আয়োজনের খবর।মুহম্মদ জাফর ইকবাল সমীপেষুআমাদের সবার প্রিয় মানুষ ড. মুহম্মদ জাফর ইকবাল। এবার আমরা তাঁকে প্রশ্ন করব; তিনি রাজি হয়েছেন, জবাব দেবেন। তোমার পেশা বাছাই, বিষয় নির্বাচন, জীবনের লক্ষ্য ও স্বপ্ন, জীবিকা, পড়াশোনাসংক্রান্ত প্রশ্ন লিখে পাঠাও মুহম্মদ জাফর ইকবাল সমীপে। তোমাদের প্রশ্ন আর ড. মুহম্মদ জাফর ইকবালের উত্তর আমরা প্রকাশ করব শিগগিরই। প্রশ্ন পাঠাও ১০ দিনের মধ্যে। প্রশ্ন হতে হবে নির্দিষ্ট, এক বা দুই বাক্যে।প্রবাসী শিক্ষার্থীরা, লেখোপড়াশোনার জন্য দেশের বাইরে? ভালো করছ তুমি, আর তোমার বন্ধুরা? কীভাবে ভর্তি হওয়া যায়, কী করলে তোমার তরুণতর বন্ধুরাও তোমাদের মতো বাইতে পারবে স্বপ্নের সিঁড়ি, লিখে পাঠাও। এটা করলে ভালো, ওটা কোরো না— অভিজ্ঞতার আলোকে সেসবও জানাতে পারো।মানুষ তার স্বপ্নের সমান বড়অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। নিজের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, পড়াশোনা নিয়ে যেমন পরিকল্পনা করব আমরা, তেমনি এই দেশকে গড়ে তোলার জন্য দেখব বড় একটা স্বপ্ন। ‘স্বপ্ন নিয়ে’ পাতায় এসো সবাই মিলে নির্মাণ করি সেই স্বপ্ন।লেখা পাঠানোর ঠিকানা:স্বপ্ন নিয়ে, প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।[email protected]