প্রিয় বন্ধু,

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন আছ তোমরা?। ‘স্বপ্ন নিয়ে’র দ্বিতীয় সংখ্যা বেরোল। এ সংখ্যায় আমরা চেষ্টা করেছি তোমাদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো কাজে লাগাতে। ধন্যবাদ তোমাদের। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা, চাহিদার কথা আমাদের জানাবে—এই প্রত্যাশা রাখছি।কলম তুলে নাওস্বপ্ন নিয়ে পাতায় লেখা পাঠাও। শিক্ষাঙ্গনের মজার খবর, আবেগজাগানিয়া ঘটনা, বড় অনুষ্ঠান, সংস্কৃতি বিজ্ঞান সাহিত্য ইত্যাদি সংগঠনের খবর তোমরাই পাঠাতে পারো। ই-মেইল, নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর দিতে হবে লেখার সঙ্গে।চিঠি লিখতে পারো আমাদের খোলা চিঠি বিভাগে।মুহম্মদ জাফর ইকবাল সমীপেষুআমাদের সবার প্রিয় মানুষ ড. মুহম্মদ জাফর ইকবাল। এবার আমরা তাঁকে প্রশ্ন করব; তিনি রাজি হয়েছেন, জবাব দেবেন। তোমার পেশা বাছাই, বিষয় নির্বাচন, জীবনের লক্ষ্য ও স্বপ্ন, জীবিকা, পড়াশোনাসংক্রান্ত প্রশ্ন লিখে পাঠাও মুহম্মদ জাফর ইকবাল সমীপে। তোমাদের প্রশ্ন আর মুহম্মদ জাফর ইকবালের উত্তর আমরা প্রকাশ করব শিগগিরই। প্রশ্ন পাঠাও ১৪ ফেব্রুয়ারির মধ্যে। প্রশ্ন হতে হবে নির্দিষ্ট ও সংক্ষিপ্ত।প্রবাসী শিক্ষার্থীরা, লেখোপড়াশোনার জন্য দেশের বাইরে? ভালো করছ তুমি, আর তোমার বন্ধুরা? কীভাবে ভর্তি হওয়া যায়, কী করলে তোমার তরুণতর বন্ধুরাও তোমাদের মতো বাইতে পারবে স্বপ্নের সিঁড়ি, লিখে পাঠাও। এটা করলে ভালো, ওটা কোরো না—অভিজ্ঞতার আলোকে সেসবও জানাতে পারো।ছবির কবিরাশিক্ষার্থীরা, নিজেদের তোলা আলোকচিত্র পাঠাতে পারো স্বপ্ন নিয়ে পাতায়। পূর্ণ নাম-ঠিকানা, ফোন নম্বর পাঠিয়ো সঙ্গে। আমরা চেষ্টা করব তোমাদের তোলা ছবি ছাপাতে। ছবি পরিচিতি দিয়ো।অভিযাত্রীর ডায়েরিইনাম আল হক খ্যাতিমান অভিযাত্রী হিসেবে। এই চিরতরুণ অভিযাত্রীর ডায়েরি থেকে নিয়মিত ছাপা হবে স্বপ্ন নিয়েতে। তোমরাও লিখে পাঠাতে পারো তোমাদের অভিযানের কাহিনী।প্রিয়জনকে বই উপহার দাওপয়লা ফাল্গুন আসছে। ভালোবাসা দিবসও। স্বপ্ন নিয়ে পাতার বন্ধুদের আহ্বান, প্রিয়জনকে বই উপহার দাও; ভাইকে, বোনকে, বন্ধুকে, মা-বাবাকে, শিক্ষককে, ছাত্রকে। বই হোক আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ উপহার।লেখা পাঠানোর ঠিকানাস্বপ্ন নিয়ে, প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।[email protected]