প্রিয় বাবা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস অথবা মা দিবস নিয়ে যতটা হইচই, বাবা দিবস নিয়ে কি তার চেয়ে খানিক কম? আমাদের বাবা দিবসের আয়োজনে পাঠকদের অংশগ্রহণ অন্তত বলছে ‘না’। ছুটির দিনের বাবা দিবসের আয়োজনে ভালো সাড়া পেয়েছি আমরা। কেবল সাত দিনে ফেসবুকের পাতায় আর ই-মেইলে এসেছে দুই শতাধিক লেখা। সেখান থেকে নির্বাচিত কিছু লেখা থাকল এবার। বেশির ভাগ লেখায় বাবার জন্য ভালোবাসা আর স্মৃতিকাতরতায় আবিষ্ট হয়েছেন পাঠকেরা।
বাবা দিবস পালনের রেওয়াজটা আমাদের দেশে শুরু হয়নি। ঘটা করে এক দিন শুধু বাবাকে ‘উপহার’ দেওয়ার ভাবনাও হয়তো আমাদের কাছে অপেক্ষাকৃত নতুন। তবু বাবা দিবস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনটিতে এসে প্রত্যেক সন্তান একবার হলেও আবেগে আর ভালোবাসায় মনে করবে তার বাবাকে।
আগামীকাল বাবা দিবসের শুভেচ্ছা সব বাবাকে।