প্রিয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদপোড়া ওই গ্রীষ্মের শেষে

বর্ষা আসে শ্যামল বেশে,

মেঘের ডাকে দিন-রাত কাটে

তফাত নেই নদী আর মাঠে।

বর্ষাতে মেঘ-বৃষ্টির খেলা

কদম-কেয়া ফুলের মেলা,

সজীব হয়ে ওঠে চারপাশ

ভালোবাসি প্রিয় বৃষ্টির মাস।

অষ্টম শ্রেণি, চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, যশোর