প্রিয় সাকিব আল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথা থেকে যে শুরু করব, বুঝতে পারছি না। ঠিক কবে যে তোমার প্রেমে পড়েছি, আজ আর মনে করতে পারি না। যা-ই হোক, একটা ছোট্ট ঘটনা বলি, আমার মা প্রায়ই আমাকে বিয়ে করতে বলেন আর তার ঘটকালির ঝোলায় সব সময়ই কোনো না কোনো তথাকথিত সুপাত্র থাকে। তো কিছুদিন আগে এক ইঞ্জিনিয়ার পাত্রের কথা বললে আমি মাকে তোমার কথা বলি। আর বলি, তোমার চেনাজানা কারও সঙ্গে মায়ের পরিচয় আছে কি না। আমার মা কথাটা হেসে উড়িয়ে দিল। ভাবল, আমি আমার স্বভাবজাত দুষ্টুমি করছি। কিন্তু আমার মা জানে না যে আমি কতটা সিরিয়াস তোমার প্রতি। আমার স্বপ্নের রাজকুমার প্রিয় সাকিব আল হাসান। তোমার হাসি, লাজুক চোখ, জয়ের উচ্ছ্বাস, পরাজয়ের গ্লানির যে প্রকাশ, সমস্তই আমাকে চরমভাবে আকর্ষণ করে। আইপিএলের পর দেশে ফিরে বিমানবন্দর থেকে যখন গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলে, আমার শুধু বারবার মনে হচ্ছিল—ইশ্! যদি আমি পাশে থাকতে পারতাম!! পেপারে যখন তোমাকে নিয়ে কোনো ফিচার বা তোমার ছবি দেখি কিংবা টিভিতে তোমার কোনো খবর শুনি, আমার হূদয়ে তোমার জন্য এক টুকরো মেঘ কেঁদে ওঠে আর বলে, এ বড় অসম ভালোবাসা, অলীক স্বপ্ন।৭ জুলাইয়ের ‘ছুটির দিনে’ ৬৪৩ সংখ্যা পড়ে সকালবেলায় আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করল, আমি পড়েছি কি না। আমি বললাম, মাগুরা যাব, গিয়ে নানি ছায়েরা বেগমকে (সবচেয়ে মজার বিষয় হলো, তোমার নানির নামের সঙ্গে আমার নানির নামের অনেকটা মিল আছে। আমার নানির নাম ছায়া বেগম। হিঃ হিঃ) পটাব। শুনে আমার বন্ধুটি হাসে, কিন্তু আমি জানি, এ আমার জন্য অসম্ভব কিছু নয়। আমি অপেক্ষায় আছি সেই দিনটির, যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আর আমি তোমার সামনে হাঁটু মুড়ে বসে বলব—উইল ইউ ম্যারি মি?সুমাইয়া রহমান, ময়মনসিংহ।