প্রিয় সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌম্য, তোমার প্রিয় শিশিরকণার মতো আমিও প্রতিটি সকালে তোমার অপেক্ষায় থাকি। কখন আসবে তুমি? কবে আসবে? তোমার খুব ইচ্ছা ছিল জ্যোৎস্নার জলে ভেসে যাওয়ার, তাই একা চাঁদটার সঙ্গে আমিও তোমার অপেক্ষায় থাকি। তুমি হিজল ফুল দেখতে চেয়েছিলে, তাই হিজলগাছটাও আমার মতোই তোমার অপেক্ষায়। এই দেখো, গাছেরা তাদের জীর্ণ পাতাগুলো ফেলে সেজেছে নতুন সাজে।তোমার মতোই পুকুরের মাছগুলো একদম শান্ত, নীরব হয়ে আছে। তোমার প্রিয় বিড়ালটা আজও নীরবে অশ্রু ঝরায় তোমারই বিহনে। তোমার অপেক্ষায় কামিনী ফুলগুলো ফুটি ফুটি করেও ফুটছে না। তোমার স্বপ্নের ঘরটা কেমন সুনসান, নীরব। তুমি এলেই দখিনা বাতাসে ভরে উঠবে ঘরটা। তুমি নীরব কেন সৌম্য? তুমি কি তবে আর জাগবে না? আর আসবে না? অন্তত একটি মুহূর্তের জন্য হলেও তুমি চলে এসো। আলোশূন্য ঘরটাকে আলোয় ভরিয়ে দাও। তুমি কি জানো, তোমাকে কতটা মিস করে তোমার প্রিয় বইগুলো ঠিক আমারই মতো। আচ্ছা, আমার এই প্রাণের আকুতি কি পৌঁছাবে তোমার কাছে? যদি না পৌঁছে, তবে ঈশ্বর কেন আমাকে তোমার কাছে নিয়ে যান না? প্লিজ সৌম্য, তুমি এসো এই তপ্ত খরায় শীতল বৃষ্টির পরশ হয়ে, কিংবা ঝোড়ো হাওয়ার মতো।তোমারই, ‘মামদো ভূত’।কিংশুকইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ।