প্রিয়দর্শিনীর মুকুট পরলেন রিপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের মঞ্চে দ্যুতি ছড়িয়ে এলেন সুন্দরীরা। নিজেকে উপস্থাপনের চেষ্টা সবার মধ্যেই। অবশেষে বিচারকেরা চুলচেরা বিশ্লেষণে নির্বাচন করলেন এবারের প্রিয়দর্শিনী। সেরার মুকুট পরলেন খাসিয়া সম্প্রদায়ের তরুণী রিপা মুখার্জি।গত শুক্রবার কক্সবাজার সৈকতে হয়ে গেল ১২টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজ মেলা। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই যৌথভাবে চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করে। মেলার নিয়মিত আয়োজন প্রিয়দর্শনী (সুন্দরী) প্রতিযোগিতা। এবারের বিজয়ী রিপা মুখার্জির মাথায় বিজয় মুকুট পরিয়ে দেন গতবারের (২০১১) প্রিয়দর্শিনী উমে প্রু মারমা। দ্বিতীয় হয়েছেন রাখাইন তরুণী মামাটি ও তৃতীয় শ্রাবন্তী ত্রিপুরা। বিজয়ীদের উপহার স্বরূপ ২৫, ১৫ ও ১০ হাজার টাকা দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মৌসুমী, কেকা ফেরদৌসী, লুৎফর রহমান ও মডেল আজরা।