প্রীতি বন্ধুসম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক ও বর্তমান কমিটির বন্ধুদের নিয়ে প্রীতি বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়।
ফেনী বন্ধুসভার সভাপতি মো. হারুন-উর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীবের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা ও শুভেচ্ছা বক্তব্য দেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের, শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, মো. আনোয়ার হোসেন, মো. মোশারফ হোসেন মিলন, রাশেদ মাযহার, সুমন মাহমুদ, জিয়াউল আলম রানা, কাজী ইকবাল পরান প্রমুখ।
বন্ধুসভার সহসভাপতি আবু সুফিয়ান, অর্থ সম্পাদক কাজী মিনহাজ নূর আলিফ ও রেদোয়ান মাহমুদ রেজার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নাচ, আবৃত্তি, কৌতুক ও দর্শকপর্বে ছিল তামজিদ, অমিত, সাবিনা, শ্রাবন্তী, পাপড়ি, ফারজানা, তানহা, জাফরিন, নির্জনার পরিবেশনা।
শেখ আশিকুন্নবী