প্রীতিলতার আত্মাহুতি দিবসে পটিয়া যুব সমিতির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮২তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়া যুব সমিতির আলোচনা সভা ২৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক মো. ইদ্রিস।
বক্তব্য দেন মুহাম্মদ সাজ্জাত হোসাইন, এস এম মোরশেদ, বিশ্বজিৎ কুমার দেব, অঞ্জন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আবু সাঈদ তানভীর, মিনহাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘কালের বিবর্তনে আমরা ভুলে যেতে বসেছি আমাদের বীরদের, যাঁদের আত্মাহুতি ও উৎসর্গে আমরা আজ স্বাধীন।’ বিজ্ঞপ্তি।