প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক বিসর্জন। প্রেম ও প্রতাপের দ্বন্দ্বই ছিল নাটকটির মূল উপজীব্য। তির্যক নাট্যদলের অন্যতম সফল এ প্রযোজনার ১৯৭তম মঞ্চায়ন হয়ে গেল ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এ উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ল্যাবরেটরি থিয়েটার মিলনায়তনে বসেছিল নাট্যকর্মীদের মিলনমেলা।বিসর্জন নাটকে দেখা গেছে, পশু বলিতে বালিকা অপর্ণার স্বভাবসুলভ কাতরতা ছুঁয়ে যায় রাজা গোবিন্দমাণিক্যের হূদয়। প্রতাপ নয়, প্রেমধর্মের বলে রাজা নিষিদ্ধ করেন পশু বলি। এতে সন্তানহীনা রানি গুণবতীর সংস্কারে লাগে আঘাত। তবে এর চেয়েও বেশি আঘাত লাগে রঘুপতির অন্ধবিশ্বাস, আধিপত্য ও আত্মমর্যাদাবোধে। তিনি শুরু করেন রাজভ্রাতা নক্ষত্ররায়কে দিয়ে রাজাকে খুন করা এবং বালক ধ্রুবকে বলি দেওয়ার চক্রান্ত। শেষে জয়সিংহ রঘুপতির চেতনা ফিরিয়ে আনেন। গোমতীর জলে প্রতিমা নিরঞ্জন করেন রঘুপতি। এভাবে অবিচলিত রাজার প্রেমধর্ম জয়ী হয়।নাট্যজন আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এ নাটকের অভিনয়-নেপথ্যে ছিলেন রুকসানা করিম, রিপন বড়ুয়া, রমিজ আহমেদ, মাহাবুবুল ইসলাম, সুজিত চক্রবর্তী, অমিত চক্রবর্তী, প্রিয়ঙ্কর দেবনাথ, শায়লা শারমিন, রোজিনা আকতার প্রমুখ। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিজ নিজ চরিত্র ফুটিয়ে তোলার কাজে তাঁদের আন্তরিকতা ছিল দেখার মতো।নাটক দেখতে আসা আবুল হাসনাত সোহেল বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আমার ভীষণ প্রিয়। অনেক দিন আগে লেখা এসব নাটক এত বছর পরে এসেও আমার কাছে মনে হয় প্রাসঙ্গিক। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বিসর্জন-এর বাণী এ সমাজে এখনো অমলিন।’সূত্র জানায়, ১৯৯৫ সালের ৯ আগস্ট তির্যক মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনের মঞ্চে এনেছিল বিসর্জন। ২০০২ সালের ৬ আগস্ট স্টুডিও থিয়েটার মঞ্চে হয়েছিল শততম পরিবেশনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন মঞ্চ ছাড়াও নাটকটি কলকাতার অনেক মঞ্চে দর্শকনন্দিত হয়েছে।১৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর একুশে গ্রন্থমেলা মঞ্চে এবং আগামী ৪ মার্চ জাতীয় নাট্যশালায় ছায়ানটের রবীন্দ্রনাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হবে।