কিছু কিছু প্রেম স্রেফ রস+আলো! এসব প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা নিজেকে প্রেমসঙ্গীর সামনে রসগোল্লা হিসেবে উপস্থাপন করে। ছলাকলাপূর্ণ এ টাইপের প্রেমে অফ দ্য রেকর্ড থেকে যায় টেনশন করার মতো অনেক কিছু! প্রেমিক-প্রেমিকা দুজনই অভিনয়ে ব্যস্ত—এমন একটি প্রেমের আড়ালের বিষয়গুলো উন্মোচনের চেষ্টা করেছেন আসিফ মেহ্দী
প্রেম-পিরিতির অফ দ্য রেকর্ড
প্রেমিক[প্রেমের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে]তুমি আমার ময়না-টিয়াতুমি ধ্রুবতারাও!(অফ দ্য রেকর্ড বলে রাখিএকটুখানি দাঁড়াও,গোটা চারেক ধ্রুবতারাআছে তুমি ছাড়াও!)প্রেমিকা[প্রেমের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে]তুমি আমার অ্যাডভেঞ্চারতুমি আমার সব!(অফ দ্য রেকর্ড বলে রাখিদারুণ তোমার জব,ছাত্রীহলে তোমায় নিয়েচলছে কলরব!)প্রেমিকতুমি আমার নোবেল-বুকারতুমি ম্যাগসাইসাই,কেএফসি আর পিৎজা হাটেচলো না আজ খাই!(অফ দ্য রেকর্ড বলে রাখিপারছি না আর ভাই,ডেটিং খরচ না কমালেবলব যে গুডবাই!)প্রেমিকাবাজে খরচ ডেটিংয়ে নয়হয়েই যাব ফিট!(অফ দ্য রেকর্ড বলে রাখিহাসছি যে মিটমিট,তুমি আমার সোনালী ব্যাংক,চলবে না অডিট!)প্রেমিকতোমার জন্য গলার মালাভাইয়ের জন্য বল!(অফ দ্য রেকর্ড বলে রাখিচোখ করে ছলছল,পিচ্চি ভাইটা এটা-ওটাচায় যে অনর্গল,খাই-খাই-খাই স্বভাব ওটারহাড়-হাভাতের দল!)প্রেমিকাএক টুকরা গোলাপ পেলেইহতাম আমি খুশি!(অফ দ্য রেকর্ড বলে রাখিআমি কি খাই ভুসি?বিয়ের পরে সস্তা মালাআনলে খাবা ঘুষি!)প্রেমিক[প্রেমের সেমিফাইনাল পর্যায়ে]আঙ্কেলকে বুঝিয়ে বলোলক্ষ্মী আমার রাধা!(অফ দ্য রেকর্ড বলে রাখিব্যাটা তো এক গাধা,হাল জামানার কী বোঝে সেযা বোঝে সব আধা!)প্রেমিকা[প্রেমের সেমিফাইনাল পর্যায়ে]আব্বু আমার ভীষণ রাগীইমপসিবল বলা!(অফ দ্য রেকর্ড বলে রাখিবুঝবি ছলাকলা,আরেকটা ‘জান’ পেয়ে গেছিতার কাছে তুই মলা!)প্রেমিক-প্রেমিকা [প্রেমের ফাইনাল পর্যায়ে; হঠাৎ একদিন প্রেমিকা প্রেমিককে ‘ভাইয়া’ বলে সম্বোধন করা শুরু করল।]‘ভাইয়া, ভাইয়া’ ডাকিস না আরকরিস না বকবক!(অফ দ্য রেকর্ড বলি রে, তুইআমার মতোই ঠগ!আমার আছে ‘ময়না’ আরেকসুন্দরী ঝকঝক।)