দুই বন্ধুতে কথা হচ্ছে।১ম বন্ধু: জানিস, মেয়েদের আমার স্কুলের পরীক্ষার মতো মনে হয়।২য় বন্ধু: কেন?১ম বন্ধু: জটিল, সহজে বোঝা যায় না, একগাদা প্রশ্ন, উত্তরটা সব সময়ই সন্দেহযুক্ত!দুই বন্ধুতে কথা হচ্ছে।১ম বন্ধু: বুঝলি, আমি ভালোবাসা দিবসে শেলীকে একটা কিছু উপহার দিতে চাই। কী দেওয়া যায় বল তো? এমন কিছু দিতে চাই, যা ও খুব পছন্দ করবে।২য় বন্ধু: শেলী কি তোকে পছন্দ করে?১ম বন্ধু: হ্যাঁ। খুউউব!২য় বন্ধু: তাহলে যা খুশি দিতে পারিস। বোঝাই যাচ্ছে, শেলীর রুচি খুব একটা ভালো না!প্রেমিকা: আজ তোমাকে একটা গোপন কথা বলব। কথাটা আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। জানি না, তুমি ব্যাপারটা কীভাবে নেবে। আমাকে প্রতি সপ্তাহেই একজন মানসিক রোগের চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয়।প্রেমিক: আমিও তোমাকে একটা গোপন কথা বলব। আমাকে প্রতি সপ্তাহেই একজন স্কুলছাত্রী, একজন কলেজছাত্রী, একজন স্কুলশিক্ষিকা, একজন গায়িকা এবং একজন লেখিকার সঙ্গে দেখা করতে হয়!প্রেমিকা: তুমি কি বিয়ের পরও আমাকে এত বেশি ভালোবাসবে?প্রেমিক: কেন নয়? আমার বিবাহিতা মেয়েদের খুবই ভালো লাগে!গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করল জলিল। তারপর গদগদ স্বরে বলল, প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?মলি: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।জলিল: সত্যি?!মলি: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।নাটকীয় ভঙ্গিতে প্রেমিকাকে বলল প্রেমিক, তোমার সঙ্গে আমার কি একটা মেধার যুদ্ধ হতে পারে?প্রেমিকা: না। আমি নিরস্ত্র লোকের সঙ্গে যুদ্ধ করি না।প্রেমিক: প্রিয়তমা, আমি যে কটা টাকা মাইনে পাই, বিয়ের পর তাতে কি তোমার চলবে?প্রেমিকা: আমার তো চলে যাবে। কিন্তু তুমি চলবে কীভাবে?সংগ্রহ: মো. সাইফুল্লাহ