প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামান্ডা হুইট্যাকারের বয়স এখন ২৭। প্রেমে পড়েছিলেন সেই স্কুলে পড়ার সময়। প্রেমে পড়া অস্বাভাবিক কিছু নয়। অস্বাভাবিক ব্যাপার হলো, ভদ্রমহিলার প্রেমিক একটা ভাস্কর্য। নাম স্ট্যাচু অব লিবার্টি! অ্যামান্ডার ভাষায়, ‘সে আমার দূরের ভালোবাসা। তার রূপে আমি পাগলপারা!’ একটা দোকানে সহকারী হিসেবে কর্মরত এই তরুণীর এমন প্রেমকে চিকিৎসকেরা চিহ্নিত করছেন অবজেক্টাম সেক্সুয়ালিটি নামের এক মানসিক সমস্যা হিসেবে। এ সমস্যার মুখোমুখি হলে মানুষ নাকি কোনো বস্তুর প্রেমে পড়ে! স্ট্যাচু অব লিবার্টিকে বিয়েও করতে চেয়েছিলেন অ্যামান্ডা, তার মতো অনেকেই সেটির প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে আর সেদিকে পা বাড়াননি। তবে ঘরে সাজিয়ে রেখেছেন ছয় ফুট লম্বা একটা রেপ্লিকা, এক শর বেশি ছোট মডেল! অরেঞ্জ অনলাইন।