প্রেমিকাকে খুশি করতে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপহার
উপহার

কাল জন্মদিন, কিন্তু তাঁকে কী উপহার দিয়ে খুশি করা যায়? কোন বিষয়টিতেই বা সে আনন্দিত হবে? অনেকেই প্রেমিকার জন্য উপহার কেনার সময় রীতিমতো মহাচিন্তায় পড়ে যান। অনেক দোকান ঘুরে তাঁর পছন্দ হতে পারে এমন উপহার কিনলেন বটে, কিন্তু উপহার দেওয়ার পরপরই বুঝলেন যে আপনি বৃথাই এতো কষ্ট করেছেন। কারণ, আপনার উপহারটি যে পছন্দই হয়নি তাঁর। যার জন্য উপহার তাঁর পছন্দ-অপছন্দ নিয়ে অতিরিক্ত চিন্তা-ভাবনাও অনেক সময় উপহার কেনার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এক খবরে জানিয়েছে আইএএনএস।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক আর্নেস্ট বাসকিন এ প্রসঙ্গে জানিয়েছেন, উপহার কেনার সময় উপহার যে নেবেন তাঁর কথা মাথায় না রাখাই ভালো। উপহার কিনতে গিয়ে আমরা ভেবে বসি, যাঁকে উপহার দেওয়া হবে এটা তাঁর কী কাজে লাগবে বা তার প্রয়োজন হতে পারে এমন বিষয়।

বাসকিন এ প্রসঙ্গে বলেন, উপহার দেওয়ার ক্ষেত্রে বেশি কল্পনাপ্রবণ না হওয়াই ভালো। উপহার হওয়া চাই বাস্তবসম্মত। যে জিনিস বেশি আকাঙ্ক্ষিত সেসব জিনিস উপহার দেওয়ার চাইতে বাস্তবসম্মত উপহার পছন্দ করা উচিত আর যিনি উপহার পাবেন তাঁরও উচিত বাস্তবতা সম্পন্ন উপহার হূষ্টচিত্তে গ্রহণ করা।

বাসকিন আরও বলেন, ধরুন, কেউ একজন ইতালিয়ান খাবার খেতে পছন্দ করে। জন্মদিনের উপহার হিসেবে তাঁকে আপনি ইতালিয়ান কোনো রেস্টুরেন্টে খাওয়াতে চান। এর মধ্যে একটি নামকরা রেস্টুরেন্টের দূরত্ব ১০ মাইল আর খুব কাছেই আরেকটি রেস্টুরেন্টেও ইতালিয়ান খাবার পাওয়া যায়। এ ক্ষেত্রে বাস্তবসম্মত হবে কাছের রেস্টুরেন্টই বেছে নেওয়া।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, উপহারদাতা সাধারণত চিন্তা করেন চমক দেওয়া কোনো উপহার তাঁর প্রিয়জন বেশি পছন্দ করবেন কিন্তু বাস্তবসম্মত উপহারও অনেক সময় বেশি পছন্দের হতে পারে।