প্রেমে মাদকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, গীতিকার ও লেখকেরা প্রেমের মাদকতাময় প্রতিক্রিয়া নিয়ে লিখেছেন অজস্র। এবার যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানীও একই ধরনের কথা বলছেন। তাঁদের মতে, প্রেমের অনুভূতি সৃষ্টির জন্য দায়ী হরমোন অক্সিটোসিনের প্রভাবে মানবদেহে মাদকের নেশার মতোই প্রতিক্রিয়া হয়। এই জৈব রাসায়নিক পদার্থ প্রেমিক-প্রেমিকাদের যেমন নিশ্চিন্ত, সুখী ও আত্মবিশ্বাসী করে, তেমনি কখনো কখনো আগ্রাসী, হিংসুক এবং উদ্ধত করে তুলতে পারে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশে তৈরি হয় এই অক্সিটোসিন। এটি মানুষে মানুষে বন্ধুত্ব বা আরও বেশি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা অক্সিটোসিনের প্রভাব এবং মানবদেহে নেশাদ্রব্যের প্রতিক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করেন। তাঁদের গবেষণা নিবন্ধটি নিউরোসায়েন্স অ্যান্ড বিহেভিয়ারাল রিভিউজ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।