প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৮ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও এসএ গ্রুপের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈন উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সিইউজের সভাপতি শহীদ-উল আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির প্রাণ অর্থনীতির অগ্রসরতায় সাংবাদিকদের অবদান অনন্য। তরুণ সাংবাদিক সমাজকে দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক চাঙ্গাবান্ধব রিপোর্ট প্রকাশে এগিয়ে আসতে হবে।’ আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।