
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি। সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বিজৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক কামরুল হাসান বাদল, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, চ্যানেল নাইনের ব্যুরো প্রধান এজাজ মাহমুদ প্রমুখ।
দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কলিম সরওয়ারের কর্মজীবন তুলে ধরা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী প্রমুখ।
সংবর্ধনার আনন্দ আয়োজন পর্বে সংগীত পরিবেশন করেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সমপাদক বনকুসুম বড়ুয়া, জুনায়েদ মুফরাদ ও মাহফুজুল ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন মিলি চৌধুরী। এরপর সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট, ফুল, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেন দৃষ্টির সদস্যরা। বিজ্ঞপ্তি।