
চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ১১ জুন নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান তসলিমউদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ খান প্রমুখ।
এ ছাড়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, সদস্য ও তাঁদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ আনিছ জামে মসজিদের খতিব মোহাম্মদ জামালউদ্দিন। বিজ্ঞপ্তি।