প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ওই দিন ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও এম ওবায়দুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী এবং মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুহিবুল করিম। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। পরে ক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এম শাহাবুদ্দিন আলম বলেন, ‘সুস্থ থাকতে হলে অবশ্যই খেলাধুলা প্রয়োজন। স্বাস্থ্য ঠিক থাকলে মনও ঠিক থাকে। তাই আমরা মার্কেন্টাইল ব্যাংক পরিবার সাংবাদিকদের সঙ্গে থাকার চেষ্টা করি যাতে করে শত ব্যস্ততার মধ্যেও তাঁরা যেন নিজেদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারেন।’ বিজ্ঞপ্তি।