প্রেসক্লাবের জমজমাট অনুষ্ঠান
রাজন বড়ুয়াগান, নাচ, কৌতুক আর দাতাসদস্যদের সম্মাননার মধ্য দিয়ে শেষ হলো প্রেসক্লাবের বর্ণাঢ্য ফ্যামিলি নাইট। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, হৈমন্তী রক্ষিত দাশ ও রাশেদের গানে মুগ্ধ হন সবাই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে দলীয় সদস্যদের নিয়ে নৃত্য পরিবেশন করেন অনন্য বড়ুয়া ও স্বপন দাশ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রেসক্লাব সদস্য ও তাঁদের সন্তানদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে অংশ নেন বিশ্বজিৎ বড়ুয়া, কান্তা দে, সমীর কান্তি বড়ুয়া, মুহাম্মদ শামসুল হক, খোরশেদুল আলম, ঊর্মি মহাজন, প্রিয়ম দাশ, সোমা দাশ, রনি কর, ত্রমিলা বড়ুয়া, স্বর্ণা মল্লিক, রবিন মল্লিক, পুণম দাশ, জারিন ইবনাত, অদ্রি সেন, অমিয় ইসলাম, জারিন জাহারা খান, সত্যেন রায় চৌধুরী প্রমুখ। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আজীবন দাতাসদস্য সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চেম্বারের সাবেক সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, শিল্পপতি সৈয়দ সিরাজুল ইসলাম, লেখক নেছার আহমদ, শিশুরোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী, ব্যবসায়ী অভয় বড়ুয়া, নারী উদ্যোক্তা কেমি বড়ুয়া, শিল্পপতি আবদুল মোতালেব ও মনজুর আলমকে সম্মাননা দেওয়া হয়। শেষে ছিল র্যাফেল ড্র। এবার পুরস্কার পেয়েছেন শুকলাল দাশ, শহীদ উল আলম, রশীদ মামুন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী।