প্রেসক্লাবের বই উৎসব ৮ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী বই উৎসব শুরু হচ্ছে ৮ নভেম্বর থেকে। ওই দিন সকাল ১১টায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বই উৎসব প্রতিদিন উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। এতে প্রেসক্লাবের স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, আজীবন দাতা সদস্য ও সহযোগী সদস্যদের বই স্থান পাবে। বিজ্ঞপ্তি।