প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশনে বক্তব্য দেন সভাপতি কলিম সরওয়ার
চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশনে বক্তব্য দেন সভাপতি কলিম সরওয়ার

চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন সংগঠনের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের উপস্থিতিতে ক্লাবের ২০১৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন স্থায়ী সদস্য আতাউল হাকিম, মইনুদ্দীন কাদেরী, ইসকান্দর আলী চৌধুরী, এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, নির্মল চন্দ্র দাশ, ফারুক ইকবাল, সমীর কান্তি বড়ুয়া, নাজিমুদ্দীন শ্যামল, মোহাম্মদ আলী, মহসিন চৌধুরী, হাসান ফেরদৌস, স্বপন কুমার মল্লিক, সালাহউদ্দিন মো. রেজা প্রমুখ।

নির্ধারিত আলোচ্যসূচির বিভিন্ন দিক আলোচনার পরÿ সর্বসম্মতভাবে ২০১৭ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি