প্রেসক্লাবের বার্ষিক সম্মিলন
চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক সম্মিলন ১ ও ২ মে সৈকতনগর কক্সবাজারে অনুষ্ঠিত হয়। দুই দিনের এই আয়োজন ছিল পাঁচতারকা মানের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে। এতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
হোটেলের ক্যাপ্টেন বলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী চৈতি মুৎসুদ্দি এবং টিভি ও বেতারের শিল্পী এহসান। ব্যতিক্রমী হিসেবে ছিল আরিয়েন রাখাইনের নৃত্যদলের পরিবশেনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে চলে র্যাফেল ড্র। বাম্পার পুরস্কার হিসেবে ছিল রিজেন্ট এয়ারের সৌজন্যে চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ও মালয়েশিয়া যাওয়ার টিকিট। এ ছাড়া ছিল পাঁচ তারকা হোটেলে দুই রাত তিন দিন থাকার পুরস্কারও।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে একই ভেন্যুতে ছিল সংক্ষিপ্ত আলোচন সভা। ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। অতিথি ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার, যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান এবং ওশ্যান প্যারডাইস লিমিটেডের চেয়ারম্যান এম এন করিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদ উল আলম, সালাহ উদ্দিন মো. রেজা, এজাজ মাহমুদ, চৌধুরী ফরিদ, তাপস বড়ুয়া, শহীদুল্লাহ শাহরিয়ার, আলমগীর সবুজ, গোলাম মাওলা, মো. আইয়ুব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।