প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্য রাইজিং চিটাগাং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলজার আলম, পরিচালক (শিক্ষা) মিজানুর রহমান, উপাধ্যক্ষ ই ইউ এম ইনেতখার, পরিচালক (প্রশাসন) মো. জসীম উদ্দিন, পরিচালক (কো-কারিকুলার) ফিরোজ চৌধুরী প্রমুখ।
ফেনী জেলার পাঁচগাছিয়া এলাকার রশীদিয়া মাদ্রাসা, লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর, পটিয়ার কুসুমপুরা, সাতকানিয়ার ছদহা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল জামিউল উলুম মাদ্রাসা, চন্দনাইশের জামিজুরি, ফটিকছড়ির শাহনগর, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও কাতালগঞ্জ এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।