প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের বর্ষ সমাপন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের বর্ষ সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ জুলাই নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দীন বীর উত্তম। বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর ই ইউ এম ইনতেখাব ও ব্যবস্থাপনা পরিচালক গোলজার আলম। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা, জসীম উদ্দিন, ফিরোজ চৌধুরী, সোলায়মান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।